ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রয়োজনে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ রাখবে সরকার: প্রতিমন্ত্রী

ads

নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রাখবে সরকার। তবে আপাতত ফ্লাইট চালু রেখেই সতর্কতার সাথে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া পরিদর্শন করে তিনি বলেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ছাড় দেয়া হবে না।কোনও ফ্লাইট কখনও নিরাপত্তা হুমকিতে পড়লে তাৎক্ষণিকভাবে সেটা কীভাবে মোকাবেলা করতে হবে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার মহড়া এটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সম্মিলিত এই মহড়ায় সরকারের বিভিন্ন সংস্থা অংশ নেয়।


মহড়া শেষে বক্তৃতায় বিমান প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের সাথে ফ্লাইট চলাচল নিয়ে বলেন: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিশেষ পরীক্ষার আওতায় পর্যবেক্ষণ করছে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্লাইটে যুক্তরাজ্য থেকে প্রতিদিন দেশে আসছেন অনেকেই।

ads
ads
ads

Our Facebook Page